Language
ভাষা
Language বা ভাষা কী?
ভাষা হলো ভাব বিনিময়ের মাধ্যম। মানব মনের বিচিত্র ভাব বা অনুভূতি প্রকাশের তাগিদেই ভাষার উদ্ভব। মনের ভাব প্রকাশের জন্য মানুষ তার বাগ্যন্ত্রের সাহায্যে Sound বা ধ্বনি সৃষ্টি করে। তাই মনোভাব প্রকাশের নিমিত্তে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত অর্থবোধক Sound বা ধ্বনির সমষ্টিকে ভাষা বা Language বলা যায়।
যেমন-
I am Safwan (আমি সাফওয়ান)
Arian lives at Raozan. (আরিয়ান রাউজানে থাকে।)
Mother Language বা মাতৃভাষা কী?
পৃথিবীর সব জাতি নিজ নিজ ভাষায় কথা বলে। যে জাতি যে ভাষার কথা বলে সেটা হচ্ছে তার Mother Language. আমরা বাংলাদেশের অধিবাসী। তাই আমাদের মায়ের ভাষা বা মাতৃভাষা বাংলা।
English Language বা ইংরেজি ভাষা কী?
ইংল্যান্ডের অধিবাসীরা যে ভাষায় কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে, তাকে English Language বলে। English একটি বহুল প্রচলিত ভাষা। বিশ্বের প্রায় সবদেশেই এ ভাষার প্রচলন আছে। এজন্য English- কে International Language (আন্তর্জাতিক ভাষা) বলে।
Grammar
ব্যাকরণ
Grammar বা ব্যাকরণ কী?
Grammar এর শাব্দিক অর্থই নিয়ম বা নীতি। প্রত্যক ভাষায় কথা বলার বা লেখার নিজস্ব নিয়মাবলী রয়েছে। ভাষা ব্যবহারের সেইসব নিয়মাবলির নামই Grammar বা ব্যাকরণ। নিয়ম ছাড়া কোনো ভাষাই লেখা যায় না। এমন কী ভাষা বেঁচেও থাকে না। তাই শুদ্ধভাবে বলা, পড়া ও লেখার জন্য Grammar জানা আবশ্যক।
সুতরাং, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে পড়তে, বলতে এবং লিখতে পারা যায় তাকে Grammar বা ব্যাকরণ বলে।
The book which is used to speak, read and write a language correctly is called Grammar. Grammar ভাষাকে বিশ্লেষণ করে থাকে। পৃথিবীর প্রচলিত প্রায় সব ভাষারই Grammar বা ব্যাকরণ রয়েছে। যেমন- English Grammar (ইংরেজি ব্যাকরণ), Bengali Grammar (বাংলা ব্যাকরণ) ইত্যাদি।
English Grammar
ইংরেজি ব্যাকরণ
Grammar হলো ভাষার বিজ্ঞান। ইংরেজি ভাষাএক জানা ও লেখার জন্য English Grammar রয়েছে। সুতরাং, যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে পড়তে, বলতে এবং লিখতে পারা যায় তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে।
The book which is used to speak, read and write English language correctly is called English Grammar.
ইংরেজি (English Language) একটি আন্তর্জাতিক ভাষা। বর্তমান যুদ বিশ্বায়নের যুগ। এখন প্রত্যক দেশগুলো পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। এই যোগাযোগের প্রধান এবং একমাত্র ভাষা ইংরেজি। কারণ কারও পক্ষেই পৃথিবীর বিভিন্ন ভাষা জানা সম্ভব নয়।
Letter & Alphabet
বর্ণ এবং বর্ণমালা
Letter বা বর্ণ কী?
ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাদের প্রত্যেককে এক একটি বর্ণ বা Letter বলে। (The sign which is used to English Language is called Letter.)
ধ্বনির ক্ষুদ্রতম লিখিতরূপের নাম হল বর্ণ। কতকগুলো ধ্বনি বা বর্ণ মিলে গঠিত হয় পদ, একইভাবে কতকগুলো পদ মিলে গঠিত হয় বাক্য, আর কতকগুলো বাক্যের সমন্বয়ে গঠিত হয় ভাষা। সুতরাং দেখা যায় বর্ণ (Letter) বা ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ। যেমন- A, B, C, D, E, F, G, H এই প্রতিটি লিখিত চিহ্নই হলো ইংরেজি ভাষার এক একটি ক্ষুদ্রতম অংশ বা বর্ণ বা Letter নামে পরিচিত।
Letter কয় প্রকার?
ইংরেজি Letter- গুলোকে দুভাবে লেখা হয়। যথাঃ
১. বড় হাতের অক্ষর (Capital Letters) ও ২. ছোট হাতের অক্ষর (Small Letters)।
LETTER
Capital
Small
Capital Letters : A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Small Letters: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
সুতরাং, বড় আকারের অক্ষরগুলোকে Capital Letter (বড় হাতের অক্ষর) এবং ছোট হাতের আকারের অক্ষরগুলোকে Small Letters বা (ছোট হাতের অক্ষর) বলে।
Alphabet বা বর্ণমালা কী?
সকল ভাষাকে লিখিত রূপ দান করার জন্য রয়েছে তাদের নিজস্ব বর্ণ বা Letter। কোনো ভাষায় ব্যবহৃত বর্ণের সমষ্টিকে ঐ ভাষার বর্ণমালা বলে। ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬টি বর্ণ বা Letter আছে। এ বর্ণ বা Letter- গুলোক একত্রে বর্ণমালা বা Alphabet বলে। (The sum total of the letters when they are used in a order is called Alphabet.)
Alphabet- এর Letter- গুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। যথা:
১. Vowel (স্বরবর্ণ) ও ২. Consonant (ব্যঞ্জনবর্ণ)।
Alphabet
Vowel
a, e, i, o, u
Consonant
b c d f g h j k l m n p q r s t v w x y z
Vowel (স্বরবর্ণ)
ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, সেসব বর্ণকে Vowel বলে। The letters which are pronounced without the help of any other are called Vowels.)
ইংরেজি বর্ণমালায় পাঁচটি Vowel রয়েছে, এগুলো হলো- A, E, I, O এবং U.
Consonant (ব্যঞ্জবর্ণ)
ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ Vowel- এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেগুলোকে Consonant বলে। The letters which can not be pronounced without the help of Vowels are called Consonant.)
যেমন- B = B + E, D = D + E, K = K +A, X = A + X ইত্যাদি। ইংরেজি বর্ণমালায় পাঁচটি Vowel ছাড়া আরও ২১টি বর্ণ রয়েছে, এরাই Consonant.
Note : W ও Y কে Semi-Vowel বলে। কারণ এরা কখনও Vowel আবার কখনও Consonant- এর ন্যায় কাজ করে। এরা শব্দের প্রথমে বসে Consonant- এর মতো কাজ করলে, তখন এদের নাম Consonant হয় এবং শব্দের মধ্যে বা শেষে বসে Vowel- এর মত কাজ করলে, তখন এদের নাম হয় Vowel। যেমন- (প্রথমে বসলো) : yard, water, yolk, wax etc হলো Vowel- আবার (শব্দের মধ্যে বা শেষে বসলো) : eye, new, mew, brown, toy, joy etc হলো Consonant.
Word & Syllabls
শব্দ এবং শব্দাংশ
Word বা শব্দ কী?
একাধিক Letter (বর্ণ) একত্রে বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, তবে তাকে Word বলে। (Word is a commbination of Letters which has a meaning.)
যেমন- Pen, Go, Cow ইত্যাদি। Vowel ছাড়া সাধারণত Word তৈরি হয় না।
একটি Letter-ও অনেক সময় Word হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- I অর্থ আমি, A অর্থ একটি ইত্যাদি।
Syllabel বা শব্দাংশ কী?
কোনো Word- এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, তাকে Syllable বলে। সংক্ষেপে বলা যায় Word- এর অংশই হলো Syllable, (The part of a word which can be pronounced at a time is called a Syllable)
Syllable কয় প্রকার?
প্রকারভেদ : Syllable চার প্রকার। যথা :
(a) Mono-Syllable (এক স্বরবিশিষ্ট শব্দ)
(b) Di-Syllable (দ্বি-স্বরবিশিষ্ট শব্দ)
(c) Tri-Syllable (তিন স্বরবিশিষ্ট শব্দ)
(d) Poly-Syllabel (বহু স্বরবিশিষ্ট শব্দ)
: Hen, Man, Book etc.
: Brother, Teacher, Sentence etc.
: Education, Consumption etc.
: Examination, Satisfactory etc.
Syllable
Mono-Syllable
Di-Syllable
Tri-Syllable
Poly-Syllable
(a) Mono-Syllable (এক স্বরবিশিষ্ট শব্দ): যেসব Word-এ একটি মাত্র অংশ থাকে, তাকে Mono-Syllable বলে। যেমন- Hen, Man, Book, Bring, Take ইত্যাদি।
(b) Di-Syllable (দ্বি-স্বরবিশিষ্ট শব্দ) : যেসব word- এ দুটি অংশ থাকে, তাকে Di-Syllable বলে। যেমন- Brother (Bro + ther), Distant (Dis + tant) ইত্যাদি।
(c) Tri- Syllable (তিন স্বরবিশিষ্ট শব্দ) : যেসব Word- এ তিনটি অংশ থাকে, তাকে Tri-Syllable বলে। যেমন- Education (Edu + ca + tion), Consumption (Con + sump + tion) ইত্যাদি।
(d) Poly-Syllable (বহু স্বরবিশিষ্ট শব্দ) : যেসব word- এ তিনের অধিক অংশ থাকে, তাকে Poly-Syllable বলে। যেমন- Examination (Exa + mi + na + tion), Satisfactory (Sa + tis + fac + tory) ইত্যাদি।
Sentence
বাক্য
Sentence বা বাক্য কী?
Sentence শব্দের অর্থ হলো বাক্য। কতকগুলো Word একত্র হয়ে গঠিত হয়। এর দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এলোমেলোভাবে কতকগুলো Word- একত্রিত হলে Sentence হয় না। যেমন: আমি যদি বলি ”আমি ভাত”- তাহলে কেউ আমার কথা বুঝবে না আমি কী বলতে চাচ্ছি। কারণ, এর দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। কিন্তু আ্মি যদি বলি- “আ্মি ভাত খেতে চাই। (I want to eat rice.) তাহলে এটির দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
সুতরাং “এক বা একাধিক Word পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে, Sentence বলে।” A group of words that gives a clear and full sense is called a Sentence). যেমন- Rahim reads in class five. (রহিম পঞ্চম শ্রেণীতে পড়ে।
একটি Sentence-এর দুটি অংশ থাকে। যথা:
1. Subject (উদ্দেশ্য) এবং
2. Predicate (বিধেয়)
Predicate- এর আবার দুটি অংশ থাকে। যেমন-
1. Verb (ক্রিয়া) এবং
2. Object (কর্ম)
Sentence
Subject
Predicate
Verb
Object
Subject (উদ্দেশ্য) : Sentence- এ যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে কোনো কিছু বলা হয়, তাকে Subject বলে। (The person or thing or animal who/ which is being discussed in a Sentence is called a Subject.)
যেমন-
Hamid reads a book. (হামিদ একটি বই পড়ে)
বাক্যটিতে হামিদ সম্পর্কে বলা হয়েছে। তাই এখানে Hamid হলো Subject.
Predicate (বিধেয়) : Sentence- এর যে অংশ Subject সম্পর্কে কোনো কিছু বলা হয়, সেই অংশকে Predicate বলে। (The part of sentence which gives information about the subject is called Predicate.)
যেমন- Mahim plays football.
Subject Predicate
এখানে, Mahim, Subject- Fahim কী করে, সে ফুটবল খেলে। তাই play football হলো Predicate.
Sentence কয় প্রকার? অর্থভেদে Sentence (বাক্য) পাঁচ প্রকার। যথাঃ
1. Assertive Sentence (Statement) (বিবৃতিমূলক/ বর্ণনামূলক বাক্য)
2. Interrogative Sentence (Question) (প্রশ্নাবোধক বাক্য)
3. Imperative Sentence (Request/ Command) (আদেশসূচক বাক্য)
4. Optative Sentence (Wishes) (ইচ্ছাসূচক/ প্রার্থনাসূচক বাক্য)
5. Exclamatory Sentence (বিস্ময়/ আবেগসূচক বাক্য)
SENTENCE
Assertive
Interrogative
Imperative
Optative
Exclamatory
নিচে Sentence-এর শ্রেণিবিভাগগুলো আলোচনা করা হলো :
1. Assertive Sentence : যে sentence-এ কোনো বিবৃতি প্রদান করা হয়, তাকে Assertive sentence বলে। (The Sentence which makes a statement is called an Assertive Sentence.) যেমন-
The sky is blue. (আকাশ নীল।)
Raju reads in class five (রাজু পঞ্চম শ্রেণিতে পড়ে।)
2. Interrogative Sentence : যে sentence-এ কোনো কিছু জানার জন্য প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়, তাকে Interrogative Sentence বলে। (The sentence which asks a question to know anythings is called an Interrogative Sentence.)
যেমন- What is your name? (তোমার নাম কী ?)
Do you have any friend? (তোমার কি কোনো বন্ধু আছে?)
What, When, Who, Whose, Which, Where, Whom, How ইত্যাদি শব্দগুলোকে Interrogative
WH-word বলা হয়। এগুলো Interrogative Sentence-এর শুরুতে বসে।
3. Imperative Sentence : যে sentence-এ কোনো প্রকার আদেশ, উপদেশ ও অনুরোধ প্রভৃতি প্রদান করা হয়, তা Imperative Sentence বলে। (The sentence which
expresses orders, request or advice is called an Imperative Sentence.)
যেমন-
আদেশ (order) – Do the sum. (অংকটি কর।)
উপদেশ (Advice)- Never tell a lie. (কখনও মিথ্যা কথা বলো না।
অনুরোধ (Request)- Please, give me a glass of water. (দয়া করে, আমাকে এক গ্লাস পানি দিন।)
4. Optative Sentence : যে sentence-এ কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলে। (The sentence which expresses any wish or prayer is called an Optative Sentence.)
যেমন-
May God bless you. (আল্লাহ তোমার মঙ্গল করুক।)
May you be happy. (তুমি সুখী হও।)
5. Exclamatory Sentence : যে sentence দিয়ে আবেগ, বিস্ময়, হর্ষ, বিষাদ,
দুঃখ-বেদনা ইত্যাদি ভাব প্রকাশিত হয়, তাকে Exclamatory Sentence বলে।
(The Sentence which expresses an emotion or strong feeling of mind
is called an Exclamatory Sentence.)
যেমন-
How nice the rose is! (গোলাপটি কী সুন্দর!)
Hurrah! Bangladesh has won. (হুররে! বাংলাদেশ জিতেছে।)
উপরিউক্ত সকল প্রকার Sentence- কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা :
1. Affirmative Sentence (হাঁ-সূচক বাক্য)
2. Negative Sentence (না-সূচক বাক্য)
নিচে উদাহরণসহ এগুলো বর্ণনা করা হল –
1. Affirmative Sentence : যে sentence-এ কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ-সূচক উক্তি বোঝায়,
তাকে Affirmative Sentence বলে।
(The Sentence which shows agreement or says ‘Yes’ is
called an Affirmative Sentence.) যেমন—
I have done the work. (আমি কাজটি করেছি।)
Is he a student? (সে কি একজন ছাত্র ? )
2. Negative Sentence : যে sentence-এ কোনো কিছু অস্বীকার করা হয় বা না-সূচক
উক্তি প্রকাশ করে, তাকে Negative Sentence বলে। (The Sentence which
expresses ‘No’ is called an Negative Sentence.)
যেমন—
I have not done the work. (আমি কাজটি করিনি।)
Never tell a lie. (কখনো মিথ্যা কথা বলো না।)
Note : No, Not, Never, None, Seldom, Hardly ইত্যাদি শব্দগুলো না-সূচক উক্তি প্রকাশ করে।
Parts of Speech
পদ প্রকরণ
■ Parts of Speech বা পদ প্রকরণ কী?
Sentence এ যেসব word ব্যবহৃত হয়ে থাকে, সেসব word কে ইংরেজিতে Parts of Speech বলে। The words which are used in a sentence are called Parts of Speech. যেমন-
I have a pen. এখানে I, have, a, এবং pen প্রত্যেকটি word-ই এক একটি Parts of Speech.
Part of Speech কয় প্রকার?
Part of Speech আট প্রকার। যথা :
(1) Noun (বিশেষ্য)
(3) Adjective (বিশেষণ)
(5) Adverb (ভাব বিশেষণ)
(7) Conjunction (সমুচ্চয়ী অব্যয়)
(2) Pronoun (সর্বনাম)
(4) Verb (ক্রিয়া)
(6) Preposition (পদান্বয়ী অব্যয়)
(8) Interjection (আবেগসূচক অব্যয়)
Rahim, Karim
He, She, It
Honest, Good
Go, Eat, Write
Very, Slowly, Nicely
In, At, Of
And, Or, But
Alas!, Hurrah
